শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ |৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মলতিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে তিন শতাধিক বাড়ি

বিনিয়োগ

পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের

প্রতীকী ছবি। ছবি: David Kernan / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0)
প্রতীকী ছবি। ছবি: David Kernan / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0)

আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৩৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। এ বিনিয়োগের বড় অংশ আসবে দেশটির বেসরকারি খাত থেকে। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ বিনিয়োগ পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

যেসব খাতে বিনিয়োগ

গাড়ি ও যন্ত্রাংশ উৎপাদন, উন্নত উৎপাদন খাত, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ বিনিয়োগ আসতে পারে। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সইয়ের বিষয়টিও আলোচনায় রয়েছে।

অর্থনীতিবিদেরা বলছেন, এ বিনিয়োগ শিল্পায়ন, কর্মসংস্থান ও প্রযুক্তি স্থানান্তরে বড় ভূমিকা রাখতে পারে। তবে প্রকৃত সুফল নির্ভর করবে চুক্তির শর্ত, বাস্তবায়ন, অবকাঠামো ও ব্যবসাবান্ধব পরিবেশের ওপর।

তথ্যসূত্র: নিক্কেই এশিয়া, গ্রামের কাগজ

পরের খবরটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা