সোনার দাম
টানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
দেশের বাজারে টানা তৃতীয় দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম (প্রতি ভরি, ভ্যাটসহ)
- ২২ ক্যারেট: ২,২৪,১৮২ টাকা
- ২১ ক্যারেট: ২,১৪,০৯৩ টাকা
- ১৮ ক্যারেট: ১,৮৩,৮৮৩ টাকা
- সনাতন পদ্ধতি: ১,৫০,২৩২ টাকা
রুপার ক্ষেত্রে ২২ ক্যারেটের এক ভরি ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি হবে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্যসূত্র: বাজুস, গ্রামের কাগজ