রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিন
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসেই এ আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন।
বুধবার (২১ অক্টোবর) সেন্ট পিটার্সবার্গে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর এ ঘোষণা আসে। এটি ছিল পুতিনের সঙ্গে উইটকফের নবম সরাসরি বৈঠক।
সম্ভাব্য আলোচনার রূপরেখা
ক্রেমলিনের তথ্য অনুযায়ী, ত্রিপক্ষীয় এ আলোচনা হবে কারিগরি পর্যায়ে, সম্ভবত আবুধাবিতে। যুদ্ধ শেষ হলে রাশিয়া ও ইউক্রেন দুই দেশের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি থাকবে আলোচনার কেন্দ্রে। আগামী ১০ নভেম্বর বা তার পর আলোচনা শুরু হতে পারে।
তবে শান্তির শর্ত নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো অনেক দূরে। দোনেৎস্কের পূর্ণ নিয়ন্ত্রণ ও ইউক্রেনের ন্যাটো সদস্যপদ না পাওয়ার মতো মূল দাবিগুলো থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি পুতিন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুতিন ও ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে যুদ্ধ শেষের বিষয়ে কথা বলতে চান।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার