রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ |৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মলতিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে তিন শতাধিক বাড়ি

মধ্যপ্রাচ্য সংকট

হরমুজ প্রণালিতে একদিনে ৭ তেল ট্যাংকারে হামলার দাবি ইরানের

হরমুজ প্রণালির মানচিত্র। সূত্র: উইকিমিডিয়া কমন্স
হরমুজ প্রণালির মানচিত্র। সূত্র: উইকিমিডিয়া কমন্স

হরমুজ প্রণালিতে একদিনে সাতটি তেল ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে তারা জানায়, গভীর রাতে তেল পরিবহনের সময় চারটি ট্যাংকারে আগুন ধরে যায় এবং মাইনের আঘাতে আরও তিনটি জাহাজ অচল হয়ে পড়ে।

জাহাজগুলোর নাম, পতাকা বা কোন দেশের, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। হতাহত ও ক্ষয়ক্ষতির বিবরণও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দাবি নাকচ যুক্তরাষ্ট্রের

মার্কিন কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) এক মুখপাত্র মাইন হামলার দাবি প্রত্যাখ্যান করে বলেন, প্রণালি সম্পূর্ণ খোলা আছে এবং বেশির ভাগ বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, তেলের দাম বাড়াতে ইরান ভুয়া হামলার খবর ছড়াচ্ছে।

বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে জ্বালানির দাম ও বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা, গ্রামের কাগজ

পরের খবরতিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে তিন শতাধিক বাড়ি