যুক্তরাষ্ট্র
নিম্নকক্ষে জিতলে ইলন মাস্কের বিরুদ্ধে তদন্তের পরিকল্পনা ডেমোক্র্যাটদের
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে তদন্তের পরিকল্পনা করছে ডেমোক্রেটিক পার্টি। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, মাস্কের বিরুদ্ধে স্বার্থের সংঘাত, দুর্নীতি এবং সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে চায় ডেমোক্র্যাটরা। নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা গুরুত্বপূর্ণ তদন্ত কমিটির নেতৃত্ব পাবে এবং সাক্ষ্য দিতে তলব করার ক্ষমতা পাবে।
এর প্রতিক্রিয়ায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। রিপাবলিকান পার্টির বড় অর্থদাতা মাস্ক ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেন এবং পরে সরকারি ব্যয় সংকোচন কর্মসূচির নেতৃত্ব দেন। বর্তমানে কংগ্রেসের দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে।
তথ্যসূত্র: পলিটিকো, গ্রামের কাগজ