শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ |৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মলতিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে তিন শতাধিক বাড়ি

পুষ্টি

প্রতিদিন এক মুঠো বাদাম: হৃদ্‌যন্ত্র থেকে হজম, যত উপকার

প্রতীকী ছবি। ছবি: HaJunkiyada / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
প্রতীকী ছবি। ছবি: HaJunkiyada / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

প্রতিবছর ২২ অক্টোবর পালিত হয় জাতীয় বাদাম দিবস। ছোট আকারের এই খাবারে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, খাদ্যআঁশ, ভিটামিন ও খনিজ। পুষ্টিবিদেরা বলছেন, পরিমিত পরিমাণে বাদাম খাওয়া শরীরের জন্য বেশ উপকারী।

কেন খাবেন

  • হৃদ্‌যন্ত্রের যত্ন: বাদামের অসম্পৃক্ত চর্বি এবং আখরোটের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
  • প্রোটিনের উৎস: উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস, নিরামিষভোজীদের জন্য বিশেষ উপযোগী।
  • হজমে সহায়ক: খাদ্যআঁশ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে।
  • ক্ষুধা নিয়ন্ত্রণ: দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।

কতটুকু, কীভাবে

প্রাপ্তবয়স্কদের জন্য দিনে এক মুঠো, অর্থাৎ ২৮ থেকে ৩০ গ্রাম বাদাম যথেষ্ট বলে মনে করা হয়। লবণ ও চিনি ছাড়া বাদাম বেছে নেওয়াই ভালো। বাদামে ক্যালরি বেশি, তাই অতিরিক্ত খাওয়া ঠিক নয়।

বাদামে অ্যালার্জি থাকলে এড়িয়ে চলুন। খাওয়ার পর চুলকানি, ঠোঁট ফুলে যাওয়া বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের কাছে যান। বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকলে খাদ্যতালিকায় যোগ করার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন।

তথ্যসূত্র: গ্রামের কাগজ

পরের খবরপ্রতি ৫ জনে ৪ জন জীবনে কখনো না কখনো মেরুদণ্ডের ব্যথায় ভোগেন