দুর্গোৎসব
নীলগঞ্জ মহাশ্মশান পূজা মন্দির পরিদর্শনে সদর উপজেলা বিএনপির নেতারা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোরের নীলগঞ্জ মহাশ্মশান পূজা মন্দির পরিদর্শন করেছেন সদর উপজেলা বিএনপির নেতারা। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনজুরুল হক খোকনের নেতৃত্বে নেতারা মন্দিরে যান।
পরিদর্শনের সময় মন্দির কমিটির উপদেষ্টা, সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। নেতারা পূজার আয়োজন ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এবার যশোর শহর ও আশপাশের মণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও পূজার দিনগুলোতে মণ্ডপ পরিদর্শন করেন।
তথ্যসূত্র: গ্রামের কাগজ