শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ |৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মলতিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে তিন শতাধিক বাড়ি

সৌরবিদ্যুতে দলীয় কার্যালয়

যশোর জেলা বিএনপি কার্যালয়ে সোলার প্যানেল, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

প্রতীকী ছবি: উইকিমিডিয়া কমন্স
প্রতীকী ছবি: উইকিমিডিয়া কমন্স

যশোর জেলা বিএনপির কার্যালয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য ৬ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল বসানো হয়েছে। আয়োজকদের দাবি, দেশে এটিই প্রথম কোনো রাজনৈতিক কার্যালয় যেখানে এমন উদ্যোগ নেওয়া হলো।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে, সরকারও নীতি সহায়তা দিচ্ছে। আগামী গ্রীষ্মের আগেই এ খাত থেকে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করছেন তারা। এতে ছোট উদ্যোক্তা ও নতুন কর্মসংস্থানও তৈরি হচ্ছে।

তিনি জানান, নিজস্ব অর্থায়নে বসানো এই প্যানেলের বিদ্যুৎ কার্যালয়ের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যেই খরচ উঠে আসবে বলে তার ধারণা। পর্যায়ক্রমে সেচপাম্পও সৌরবিদ্যুতে চালানোর পরিকল্পনার কথা জানান তিনি, যাতে ডিজেল ও বিদ্যুতের ওপর চাপ এবং কৃষকের উৎপাদন খরচ কমে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর

পরের খবরযশোর-৫ আসনে জামায়াতের গাজী এনামুল হক বেসরকারিভাবে বিজয়ী