চ্যাম্পিয়নস লিগ
বায়ার্ন-আর্সেনাল রোমাঞ্চকর ড্র, শেষ দিকে রাইসের গোলে রক্ষা গানারদের
উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২৫তম মিনিটে এবেরেচি এজের গোলে এগিয়ে যায় আর্সেনাল।
১০ মিনিট পর আলফোনসো ডেভিসের গোলে সমতায় ফেরে বায়ার্ন। ৬১তম মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেইন গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। তবে ৮২তম মিনিটে ডেকলান রাইসের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
এ ড্রয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে আর্সেনাল। ৫ পয়েন্ট নিয়ে বায়ার্ন আছে ১৪তম স্থানে।
তথ্যসূত্র: গ্রামের কাগজ