শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ |৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মলতিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে তিন শতাধিক বাড়ি

উচ্ছেদ অভিযান

চাঁদপুরে ৪০০ একর কৃষিজমি দখল করে ঝিল, উচ্ছেদে নামলেন এমপি

প্রতীকী ছবি। ছবি: DelwarHossain / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
প্রতীকী ছবি। ছবি: DelwarHossain / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের মুখদ্দি ও তালতাতলী এলাকায় প্রায় ৪০০ একর কৃষিজমি দখল করে ঝিল তৈরির অভিযোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

অভিযানে মাটি কাটার একটি ভেকু জব্দ করা হয় এবং ঝিলে চাষ করা মাছ নদীতে ছেড়ে দেওয়া হয়। জমির মালিকদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র ৪০-৫০টি ঝিল খনন করে তাঁদের জমি দখল করেছে এবং উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করেছে। বাধা দিলে হুমকি ও মারধরের অভিযোগও করেন তাঁরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগে প্রায় ৪০ বার অভিযান চালানো হলেও দুর্গম এলাকা হওয়ায় দখল পুরোপুরি বন্ধ করা যায়নি। এ ঘটনায় তিনটি মামলায় প্রায় ৪৮ জনকে আসামি করা হয়েছে। সংসদ সদস্য বলেছেন, জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তথ্যসূত্র: গ্রামের কাগজ

পরের খবররূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান