টিপস
ফোন হারালে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
মোবাইল ফোন হারিয়ে গেলে অনেকেই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েন হোয়াটসঅ্যাপ নিয়ে। তবে কয়েকটি ধাপ মেনে চললে সহজেই অ্যাকাউন্টটি ফিরে পাওয়া যায়।
যা করবেন
- সিম বন্ধ করুন: প্রথমেই মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে হারানো সিমটি বন্ধ করুন এবং একই নম্বরের নতুন সিম তুলুন।
- নতুন ফোনে লগইন: অন্য ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে আগের নম্বর দিয়ে নিবন্ধন করুন। এসএমএস বা কলে আসা কোড দিয়ে যাচাই করলেই পুরোনো ফোনে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে।
- কোড কাউকে দেবেন না: যাচাইকরণ কোড কারও সঙ্গে শেয়ার করবেন না, এমনকি হোয়াটসঅ্যাপের কর্মী পরিচয় দিলেও না।
- চ্যাট ফিরিয়ে আনুন: অ্যান্ড্রয়েডে গুগল ড্রাইভ আর আইফোনে আইক্লাউড ব্যাকআপ থাকলে পুরোনো চ্যাট ফিরিয়ে আনা যায়।
আগে থেকে ব্যাকআপ না থাকলে পুরোনো বার্তা ফেরত পাওয়া কঠিন। তাই নিয়মিত চ্যাট ব্যাকআপ চালু রাখাই সবচেয়ে নিরাপদ।
তথ্যসূত্র: গ্রামের কাগজ