সামাজিক যোগাযোগমাধ্যম
ফেসবুকে ‘রিচ’ উঠে যাচ্ছে, আসছে ‘ভিউয়ার্স’: পেজ অ্যাডমিনদের যা জানা দরকার
ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স মাপার পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে মেটা। আগামী ৩১ অক্টোবর থেকে ‘রিচ’ মেট্রিক বন্ধ হয়ে যাবে, এর জায়গায় ব্যবহৃত হবে ‘ভিউয়ার্স’।
রিচ দিয়ে বোঝা যেত নির্দিষ্ট সময়ে কতগুলো আলাদা অ্যাকাউন্টে একটি পোস্ট পৌঁছেছে। নতুন ভিউয়ার্স মেট্রিক জানাবে কনটেন্টটি কতজন দর্শক দেখেছেন। ছবি, ভিডিও ও রিলস সব ধরনের কনটেন্টে এটি প্রযোজ্য হবে।
পেজ পরিচালকদের করণীয়
- নতুন মেট্রিক কীভাবে গণনা হয়, তা বুঝে নিন
- ৩১ অক্টোবরের আগেই পুরোনো রিচের রিপোর্ট ডাউনলোড করে রাখুন
- রিপোর্টিং ও বিজ্ঞাপন পরিকল্পনা নতুন মেট্রিক অনুযায়ী হালনাগাদ করুন
গণনাপদ্ধতি আলাদা হওয়ায় পুরোনো রিচের সঙ্গে নতুন তথ্যের সরাসরি তুলনা কঠিন হতে পারে। সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান ও কনটেন্ট নির্মাতাদের ওপর এ পরিবর্তনের প্রভাব পড়বে।
তথ্যসূত্র: গ্রামের কাগজ