শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ |৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মলতিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে তিন শতাধিক বাড়ি

প্রবাসী

সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতীকী ছবি। ছবি: http://www.amc.af.mil/ / উইকিমিডিয়া কমন্স (Public domain)
প্রতীকী ছবি। ছবি: http://www.amc.af.mil/ / উইকিমিডিয়া কমন্স (Public domain)

সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, তাঁদের বিষয়ে সরকার কাজ করছে।

এদিন রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের হামলায় নিহত এক বাংলাদেশি কর্মীর মরদেহ দেশে পৌঁছায়। বগুড়ার ওই কর্মী জেদ্দায় একটি প্রকল্পে প্লাম্বার হিসেবে কাজ করতেন। তাঁর পরিবারকে দ্রুত সরকারি অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

যুদ্ধে নিহতদের মরদেহ ফেরানো

প্রতিমন্ত্রী জানান, গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নিহত ১১ জন বাংলাদেশির মরদেহ দেশে ফেরানো হয়েছে। বাকিদের মরদেহ আনার প্রক্রিয়া চলছে।

সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আগে থেকে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে জানায়নি বলে জানা গেছে।

তথ্যসূত্র: গ্রামের কাগজ

পরের খবরদাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট আবার স্থগিত