শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ |৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মলতিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে তিন শতাধিক বাড়ি

বিমান চলাচল

দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট আবার স্থগিত

প্রতীকী ছবি। ছবি: Jubair Bin Iqbal / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
প্রতীকী ছবি। ছবি: Jubair Bin Iqbal / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদে ফ্লাইট আবার স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ঢাকা-দাম্মাম রুটে ২৩ থেকে ২৫ অক্টোবর এবং ঢাকা-রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত কোনো ফ্লাইট চলবে না।

এর আগে ২৫ অক্টোবর থেকে রিয়াদ রুটে ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদ ও দাম্মামসহ সৌদি আরবের কয়েকটি বিমানবন্দরে হামলা চালানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।

যাত্রীদের যা করতে হবে

জরুরি প্রয়োজনে যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা বা মদিনা হয়ে সৌদি আরবে যেতে পারবেন। ঢাকা-জেদ্দা ও ঢাকা-মদিনা রুটের ফ্লাইট আগের সূচি অনুযায়ী চলবে। টিকিট ও বিকল্প রুটের বিষয়ে জানতে নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ এবং যাত্রার আগে এয়ারলাইনসের সর্বশেষ ঘোষণা দেখে নিতে বলা হয়েছে।

তথ্যসূত্র: গ্রামের কাগজ

পরের খবরআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মল