শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ |৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
শিরোনাম
মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ ১২ জন আটকশার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বার জব্দ, একজন গ্রেপ্তারযশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনর্বিবেচনা চাইলেন বিরোধী দলের এমপিরাকক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুইবেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় সিরাপ জব্দ করল বিজিবিইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরতে রাজি পুতিনবঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা: পাকা ধান দ্রুত কাটার পরামর্শটানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকাআজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান ও শপিং মলতিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, ধসে পড়েছে তিন শতাধিক বাড়ি

২২ অক্টোবর

জাতীয় নিরাপদ সড়ক দিবস: আসছে নতুন সড়ক নিরাপত্তা আইন

প্রতীকী ছবি। ছবি: FahimHP / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
প্রতীকী ছবি। ছবি: FahimHP / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সারা দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বাড়ানোই দিবসটির মূল লক্ষ্য।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো, চালকের অদক্ষতা, ত্রুটিপূর্ণ যানবাহন এবং দুর্বল সড়ক নিরাপত্তাব্যবস্থা দুর্ঘটনার প্রধান কারণ।

খসড়া আইনে যা থাকছে

প্রস্তাবিত ‘সড়ক নিরাপত্তা আইন, ২০২৬’-এর খসড়ায় আহত ব্যক্তির বিনা মূল্যে জরুরি চিকিৎসা, সাহায্যকারীদের আইনি সুরক্ষা, ট্রাফিক আইন ভঙ্গে ডিমেরিট পয়েন্ট এবং একই অপরাধ বারবার করলে দ্বিগুণ জরিমানার বিধান রাখা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা হবে।

দুর্ঘটনায় মৃত্যুর হিসাব নিয়ে সংস্থাগুলোর তথ্যে বড় পার্থক্য রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্কলনে বাংলাদেশে বছরে প্রায় ৩১ হাজার মানুষের মৃত্যুর কথা বলা হলেও বিআরটিএর হিসাবে ২০২৫ সালে মারা গেছেন ৫ হাজার ৪৯০ জন।

তথ্যসূত্র: গ্রামের কাগজ