বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
ডব্লিউটিসি ফাইনালে যেতে বাংলাদেশের সামনে পাঁচে পাঁচ জয়ের সমীকরণ
দক্ষিণ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়ার সিরিজ হার এবং মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় বড় পরিবর্তন এসেছে। তালিকার শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড, কেপটাউনে জিতে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা (পয়েন্টের হার ৭১.৪৩)।
বাংলাদেশ চার থেকে নেমে গেছে পাঁচে। ৭ ম্যাচে দলটির পয়েন্ট ৪০, পয়েন্টের হার ৪৭.৬২। চলতি ২০২৫-২৭ চক্রে বাকি আছে আরও পাঁচ টেস্ট—দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি, আর দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি।
কাগজে-কলমে ফাইনালের আশা টিকে আছে। তবে সে জন্য পাঁচটি ম্যাচই জিততে হবে, তাতে পয়েন্টের হার ৬৫ শতাংশ ছাড়াবে। একটি ম্যাচ হারলেও তা নেমে আসবে ৬১ শতাংশে, যা শীর্ষ দুইয়ে থাকার জন্য যথেষ্ট নয়।
সমীকরণ কতটা কঠিন, সূচিই বলে দেয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনো কোনো টেস্ট জেতেনি বাংলাদেশ। সেখানে হোয়াইটওয়াশের পাশাপাশি ইংল্যান্ডকেও হারাতে হবে দুই ম্যাচেই।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর