মধ্যপ্রাচ্য
নতুন হুমকির জবাবে কোনো সীমারেখা মানবে না: ইরানের সংসদীয় কমিটির প্রধান
ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হুমকি এলে আগের চেয়েও কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।
আজিজি লিখেছেন, সর্বোচ্চ নেতার নির্দেশ চূড়ান্ত ও বাধ্যতামূলক। জবাব দেওয়ার ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান বা লক্ষ্যবস্তুর কোনো সীমাবদ্ধতা থাকবে না। দেশটির সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত বলেও দাবি করেন তিনি।
এর আগে হিব্রু ভাষায় দেওয়া আরেক পোস্টে তিনি ইসরায়েলকে উদ্দেশ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এমন বক্তব্য এল।
তথ্যসূত্র: মেহের নিউজ এজেন্সি ও দৈনিক যুগান্তর