কেশবপুরের ব্রাহ্মণডাঙ্গা
ধানক্ষেতের পাশে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ, পরিচয় মেলেনি
যশোরের কেশবপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামে একটি ধানক্ষেতের পাশ থেকে এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে স্থানীয়রা মরদেহ দুটি দেখতে পেয়ে থানায় খবর দেন। একজনের শরীরে গামছা জড়ানো এবং অন্যজনের পরনে ম্যাক্সি ছিল বলে জানা গেছে। রাত পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কেশবপুর থানার ওসি মো. হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে জানান, ফরেনসিক দল পৌঁছানোর পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। অন্য কোথাও হত্যার পর এখানে মরদেহ ফেলে যাওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, তদন্ত ছাড়া এখনই কিছু বলা সম্ভব নয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারও স্বজন নিখোঁজ থাকলে কেশবপুর থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর